শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিচারক জীবনের বলয় থেকে আবির্ভূত মানবতার কবি শেখ মফিজুর রহমান

বিচারালয় ভেদ করে একজন মানুষ কীভাবে সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে যেতে পারেন তার অনন্য উদাহারণ কবি শেখ মফিজুর রহমান। নিজের কর্মজীবনের বাইরে তিনি বিচার বিভাগকে সাধারণ মানুষের দোড়গোড়ায় নিয়ে গেছেন তার লেখার মধ্য দিয়ে।

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা পরিষদ, সাতক্ষীরা’র আয়োজনে ‘কবি শেখ মফিজুর রহমান-এর কবিতা থেকে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে অতিথিরা এ কথা বলেন।

কবিতা পরিষদ, সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, ঢাকা বিশ্ববিদ্যায়ের সমাজকল্যাণ ও গবেষনা ইন্সস্টিটিউটের প্রফেসর ড. মো. রবিউল ইসলাম, সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন কবি সৌহার্দ সিরাজ প্রমূখ।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

স্বাগত বক্তব্য দেন কবিতা পরিষদ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, কবি গুলশান আরা।

আলোচনা অনুষ্ঠান শেষে ‘কবি শেখ মফিজুর রহমান-এর কবিতা থেকে আবৃত্তি করেন, সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, মাসুদুর রহমান, মনিরুজ্জামান ছট্টু, দিলরুবা রোজ, রাজিব মেহবুব, স্বপ্না চক্রবর্তী, তামান্না জাবরিন, অনিষা রায়, তাছনিমাহ তুষ্টি, মামইয়া মারজান, মহাথির রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি মফিজুর রহমানের প্রতিটি লেখায় দেশপ্রেম, মানবপ্রেম ফুটে উঠেছে। তিনি সাবলিল ভাষায় জীবনের প্রতিটি গল্প তুলে ধরেছেন ছন্দের মোহনীয় ভাব ভাষায়। বিচারক জীবনের বলয় থেকে বেরিয়ে তিনি নিজেকে আবির্ভূত করেছেন এক মানবতার কবি হিসেবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন