বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিলাওয়ালই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, দুদিনের মধ্যে শপথ

দু-এক দিনের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

পিপিপি নেতা এবং প্রধানমন্ত্রীর কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানবিষয়ক উপদেষ্টা কামার জামান কাইরা শনিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজ।

পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন উপস্থিত থাকলেও সেদিন শপথ নেননি বিলাওয়াল ভুট্টো। এরপরই পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী কে হবেন, তা নিয়ে নানা গুঞ্জন চলছিল।

তবে পাকিস্তানের নতুন সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পরে নিশ্চিত করেন যে দেশে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোই শপথ নেবেন।

এর আগে নানা অনিশ্চয়তা ও ভবিষ্যদ্বাণীর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার (১৯ এপ্রিল)। প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে প্রথম দফার এ শপথ অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভায় ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্যমন্ত্রী ও তিনজন উপদেষ্টা রয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে মন্ত্রিসভার তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পিএমএল-এন নেতা জানিয়েছিলেন, পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো হবেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভার তালিকায় তার নাম নেই।

নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন), পিপিপির নয়জন, জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) চারজন ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী