রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বে করোনায় মৃত্যু ১১ লাখ ১৪ হাজার ৬২৭, আক্রান্ত ৪ কোটি ছুঁইছুঁই

বিশ্ব করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছুঁইছুঁই। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৮৯৮ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৬২৭ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ২১৭ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ২ হাজার ১৩৩ জন। দেশটিতে মারা গেছেন ২ লাখ ১৯ হাজার ১৫৭ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৩২ হাজার ৬৮০ জন। দেশটিতে ১ লাখ ১২ হাজার ৯৯৮ জন মারা গেছেন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জন।

সংক্রমণের তালিকায় চতুর্থ রাশিয়া, আর্জেন্টিনা পঞ্চম, কলম্বিয়া ষষ্ঠ, স্পেন সপ্তম, ফ্রান্স অষ্টম, পেরু নবম ও মেক্সিকো দশম। করোনা সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ জানুয়ারি চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়। যদিও এর ঘোষণা দেওয়া হয় ১১ জানুয়ারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯ ’ করে ১১ ফেব্রুয়ারি।

আর ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয় ৮ মার্চ।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩