রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: মানবতার পাশে, একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ব্যানার ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালির পূর্বে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে দিবসের শুভ সূচনা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, দ্য পোল স্টার স্কুলের সহকারী শিক্ষক অসিত কুমার, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. জাহিদ হাসান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য সাইফুল ইসলাম, আসিফ হাসান, আরিফুল ইসলাম, সাইমুন সাকিব প্রমূখ।

আলোচনা সভার শেষে কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১০ জন নতুন যুব সদস্য ও উপজেলা পর্যায়ের পাঁচজন যুব সদস্যকে উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও গত ৭ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যখন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ী পাঁচজন শিক্ষার্থী এবং পাঁচজন ইউনিট ভলেন্টিয়ারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

র‍্যালিতে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা /কর্মচারী ও যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন