সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব শিশু দিবসে উপকূলে শিশুদের অবরোধ

রাষ্ট্রীয় মৌলিক অধিকার এবং জাতিসংঘের সিআরসি (১৯৯০) বাস্তবায়নের দাবিতে উপকূলের শিশুরা অবরোধ কর্মসূচী পালন করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার বানভাসি শিশুরা বেড়িবাঁধের ওপর অবস্থান নেয়।

‘হিউম্যানিটি ফার্স্ট’ এর সহযোগিতায় ও ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর বাস্তবায়নে অনুষ্ঠিত এই কর্মসূচীতে ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর সাতক্ষীরা জেলা সমন্নয়কারী শাহিন বিল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে থমকে যাচ্ছে শিশুদের ভবিষ্যৎ। বাড়ছে শিশু বিবাহ, শিশুর প্রতি সহিংসতা, শিশু শ্রমের মতো ঘটনা।

‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর প্রতিষ্ঠাতা সোহানুর রহমান বলেন, উপকূলের শিশুরা জলবায়ু পরিবর্তনের কারণে নানা প্রতিকূলতা মোকাবেলা করে বেড়ে ওঠে। তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। দেশের এবং বর্হিবিশ্বের সংশ্লিষ্ট সবাইকে উপকূলের শিশুদের কথা ভাবতে হবে। তাদের অধিকার নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর সদস্য মাসুম বিল্লাহ, মুহতারাম বিল্লাহ, মাহদী হাসান,শেখ শাকিল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, শিশু দিবস প্রথমবার ১৯২০ সালে তুরস্কে পালন করা হয় এবং পরবর্তীতে জাতিসংঘ ২০ নভেম্বর দিনটিকে বিশ্ব শিশু দিবস হিসেবে ঘোষণা করে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ