রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অরুণ ব্যানার্জীর মৃত্যুতে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির শোক

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জির ন’ভাই সাতক্ষীরা ‘ল’ কলেজের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জী রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল (৭০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জীসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল সদস্যবৃন্দ।

এদিকে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে শহরের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ