রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন, তালা ফলেয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধার পুত্র আনারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, আব্দুল মজিদসহ ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলার ফলেয়া মৌজার এস এ ৮৫ নম্বর খতিয়ানের দাগ নম্বর ১১৩, জাল ১৫৬ দাগের দশমিক ১০ একর সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাসের সাথে। একপর্যায়ে উক্ত রুবেল বিশ্বাস আমার পিতার .১০ একর সম্পত্তির ভূয়া কাগজপত্র তৈরি করে ইসলামকাটি সাবরেজিস্ট্রি অফিসের সংশ্লিষ্টদের সাথে যোগাসাজসে চাঁদকাটি গ্রামের আমজাদ আলীর ছেলে এলাকার সন্ত্রাসী আব্দুর রহিমের নিকট বিক্রয় করে। বিবাদমান জমি ক্রয়ের পরপরই তারা উক্ত সম্পত্তির দখল নেওয়ার পায়তারা করলে আমি বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে ১৪৫ধারা জারি করেন। ১৪৫ ধারা উপেক্ষা করে সন্ত্রাসী আ: রহিম গাজী তার ভাড়াটিয়া বাহিনীর সদস্য হামিদুল গাজী, সমর আলী মোড়লের পুত্র আছাদুল মোড়ল, মাগুরাডাঙ্গা গ্রামের আ: রহিমের পুত্র মাহফুজ সরদার, মৃত. বাহাদুর খাঁর পুত্র রবিউল খাঁসহ ১০/১৫ জন গত ১৫ জানুয়ারি ২০২১ তারিখে লোহার রড, শাবল, কুড়ালসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বসতবাড়িতে প্রবেশ করে ভাংচুর করে। আমার স্ত্রীর পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটনায় এবং স্বর্ণের চেইনসহ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। সে সময় আমার স্ত্রী, মাতাসহ আমাদের পিটিয়ে মারাত্মক জখম করে। এঘটনায় আমার মাতা রাফিজা খাতুন বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করে। যার নং ৫, তাং- ১৬/০১/২০২১। উক্ত মামলায় ৪ নং আসামীকে আটক করলেও পরের দিন আদালত থেকে সকল আসামী জামিন গ্রহণ করেন। জামিন গ্রহণ করে বাড়ি ফিরেই আব্দুর রহিমের নেতৃত্বে আবারো আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদের মারপিট করে। এতে আমার মাতা রাফিজা বেগম মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশেষ করে তাদের মারপিটে আমাদের মাতা রাফিজা বেগম মারাত্মক অসুস্থ্য অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখিত সন্ত্রাসী আ: রহিমসহ তার সহযোগিরা আমাদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ওই সন্ত্রাসীদের জামিন বাতিল এবং পুনরায় হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন