শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সদরের বৈকারীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) বিকালে কলেজ প্রাঙ্গণে কলেজ গর্ভণিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন বারবার নির্বাচিত গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলেজ গর্ভণিং বডির সাবেক সভাপতি মো. কাওছার আলী মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষক মো. রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ, ফারুক হোসেন, বখতিয়ার উদ্দিন, আলী হোসেন, আক্তরুজ্জামান, জিলানী মাহমুদ, প্রভাষক মো. রবিউল ইসলাম, আরিজুল ইসলাম, আব্দুর রহিম, নাজমুল হোসাইন ও আনছারুল আমিন প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের ৫.৩৩ একর নিজস্ব সম্পত্তিতে তিনতলা ভিত বিশিষ্ট এ মসজিদ নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাঁদড়া বাজার জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ রুহুল আমিন। এসময় দলীয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা