শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃটিশ পার্লামেন্টের বাইরে অর্ধনগ্ন নারীদের বিক্ষোভ, গ্রেফতার

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বৃটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছিলেন অর্ধনগ্ন বা টপলেস নারীরা।
এসময় পুলিশ তাদের কয়েক ডজনকে গ্রেফতার করেছে।

‘এক্সটিংশন রিবেলিয়ন’ (এক্সআর)-এর ব্যানারে তারা সমবেত হয়েছিলেন। এসময় তাদের পরনে ছিল শুধু একটি ট্রাউজার।
মুখে ছিল একটি মাস্ক পরা। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘ফোর সি’। এটা দিয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি কি সমস্যা দেখা দেবে সে বিষয়ে ইঙ্গিত করা হয়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার বৃটিশ হাউজ অব পার্লামেন্টের বাইরে এসব নারী সমবেত হয়েছিলেন সকালে।

তারা যে ব্যানার বহন করছিলেন তাতে লেখা ছিল ‘ক্যান্ট বিয়ার দ্য ট্রুথ?’ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সত্য অবমুক্ত করার আহ্বান জানানো হয়। এতে যোগ দেয়া কিছু নারী বাইসাইকেলের ডি-লক ব্যবহার করেন তাদের গলায়। আর বুকের ওপর রং দিয়ে সতর্কতা লিখেছিলেন। তাতে বলা হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে যুদ্ধ দেখা দিতে পারে। ঘটবে খরা, অনাহারীর সংখ্যা বাড়বে।
বিলুপ্তির দিকে যাবে বন্যপ্রাণিদের জীবন। ঘটবে সহিংসতা, দুর্ভিক্ষ।

বিক্ষোভের পরে এক্সআর তাদের টুইটে লিখেছে, আমরা #ক্লাইমেট ইমার্জেন্সির পক্ষে। এই সময়ের শিশুদের সামনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার মুখোমুখি। ৪ সি অর্থ হলো লাখ লাখ মানুষের মৃতু। # আমরা বাঁচতে চাই।

করোনা সংক্রমণের ফলে সবকিছু অচল হয়ে যাওয়ার পর গত সপ্তাহ থেকে তাদের বিক্ষোভ, প্রতিদিন নতুন করে শুরু করেছে এই গ্রুপটি। দুটি সংবাদ মাধ্যমে আসা-যাওয়ার সড়কে তারা বৃহস্পতিবার বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন। এজন্য তাদের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ