বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ

জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এর নির্দেশনায় কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তা সহ অনেক জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা পলি ও ময়লায় ড্রেনগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। পৌর প্রশাসন ও বাজার ব্যবসায়ী সমিতির যৌথ তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী বাজারের বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার, পাইপ স্থাপন এবং পলি ও আবর্জনা অপসারণের কাজ চলে।

পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি নাজমুল হোসেন কাজ তদারকি করতে গিয়ে জানান, “বাজারের অধিকাংশ ড্রেন পলি ও আবর্জনায় বন্ধ হয়ে গেছে। ইউএনও স্যারের নির্দেশনায় দ্রুতগতিতে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। বৃষ্টির দিনেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে রাস্তাঘাট মেরামতের কাজও চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।”
বাজার ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় কাজ সুন্দর ভাবে এবং দ্রুত গতিতে হচ্ছে।

ব্যাবসায়ী সমিতির সভাপতি এস.এম শওকত হোসেন বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারের উন্নয়নের বেশ কিছু কাজ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি, অচিরেই একটি মডেল কলারোয়া বাজার গড়ে তোলা সম্ভব হবে।”

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা।

ব্যবসায়ীরা বলেন এত দ্রুত কাজ তারা আগে দেখেননি। এইভাবে কাজ চলতে থাকলে কলারোয়া বাজারের পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন অচিরেই বাস্তবায়িত হবে, যা ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান