রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেতন কমবে মেসির!

চলতি মৌসুমের পর শৈশবের ক্লাব বার্সেলোনায় আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। মৌসুম শেষ হলে বিনা ফি’তে যে কোনো ক্লাবে চলে যেতে পারবেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

তবে যদি তিনি বার্সেলোনায় থেকেই যান তাহলে কি হবে? সেক্ষেত্রে তার বেতন কমিয়ে দেয়া হতে পারে। বার্সেলোনার প্রেসিডেন্ট প্রার্থী এমিলি রাউসান্ড তেমনটাই বলেছেন। মূলত ক্লাবের আর্থিক ক্ষতি পোষাতেই এমন পরিকল্পনা বলে মন্তব্য তার।

রাউসান্ড জানিয়েছেন, ক্লাবের এখন যে অবস্থা, তাতে মেসির বেতন এত হতে পারে না। দরকার হলে মেসির সাথে নতুন চুক্তি হবে। তবে মেসিকে অবশ্যই আমরা আকর্ষণীয় প্রস্তাব দেবো।

তিনি আরও বলেন, টাকার জন্য মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছে, এমনটা নয়। ও সবথেকে বেশি টাকা পায়। বিশ্বে আর কোনো ফুটবলার ওর থেকে বেশি টাকা পায় না। ও ক্লাব ছাড়তে চেয়েছিল কারণ ও ট্রফি জিততে চায়। ও বলেই দিয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগ জেতা এখন আর বার্সার পক্ষে সম্ভব নয়। তাই আমরা ক্ষমতায় এলে ওকে ট্রফি জেতার সুযোগ করে দেব।

আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার পক্ষ থেকে মেসির বেতন জানানো না হলেও, মনে করা হচ্ছে এখন মাসে প্রায় ১ কোটি ডলার পান তিনি। রাউসান্ডের প্রতিশ্রুতি ২৪ জানুয়ারির নির্বাচনে যদি তিনি জেতেন তাহলে নতুন করে তৈরি ন্যু ক্যাম্প স্টেডিয়াম মেসির নামে করবেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা