শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ঈদে ঘুরতে বেরিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-১

যশোরের শার্শায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিপ্লব হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আল-আমিন (১৮) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর -বেনাপোল হাইওয়ে সড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি রাজনগর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব হোসেন একই উপজেলার পাঁচ ভুলট গ্রামের আমির হোসেনের ছেলে এবং আহত আল-আমিনও একই গ্রামের বাসিন্দা।

আহত আল-আমিন জানান, ঈদের দিন দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে নাভারণ থেকে বেনাপোল বন্দরের দিকে ঘুরতে বেরিয়েছিলেন। বেনাপোল অভিমুখে যাওয়ার সময় শ্যামলাগাছি মোড়ে একই দিক হতে আসা একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিয়ে বেনাপোল অভিমুখে পালিয়ে যায়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুইজন রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব হোসেনকে মৃত ঘোষনা করেন। আহত আল-আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দূর্ঘটনায় কবলিত মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন