শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে সিএন্ডএফ ফেডারেশনের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের আহবানে দেশ ব্যাপি কাস্টমস কার্যালয় সম্মুখে ও কাস্টমস স্টেশন সমূহে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে জেলা-উপজেলার কাস্টমস সিএন্ডএফ এজেন্টস সংগঠন গুলো।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোর্ড ও সিপিসি নির্ধারনে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবীতে মূলত এই কর্মবিরতি পালন করেন।

দাবি আদায়ের স্বপক্ষ নিয়ে কেনাপোল কাস্টমস হাউজ কার্যালয় সম্মুখে পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসুচি পালন করছে বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন। দায়িত্ব গ্রহনের পর এই প্রথম কর্মবিরতিতে অংশ নিলেন নব-নির্বাটিত বেনাপোলের সিএন্ডএফ নেতৃবৃন্দ।

সিএন্ডএফ কর্মসূচি’র প্রতি একাত্বতা ঘোষণা করে উক্ত কর্মসূচিতে অংশ নেয়-বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি, বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (৭ জুন) কর্মবিরতি পালনের লক্ষ্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু’র নেতৃত্বে বেনাপোল কাষ্টমস হাউজ কার্যালয় সম্মুখে কর্মবিরতিতে অংশ নেন বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমূল, মহসিন মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মোহাম্মদ আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক এনামুল হক মুকুল, সহ-অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, কাষ্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, কাস্টমস বিষয়ক যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিকি, বন্দর বিষয়ক মেহের উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, আন্তর্জাতিক ও চেকপোষ্ট বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, প্রচার প্রকাশনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সৌরভ, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু ও সাহিদা রহমান সেতু, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী, বেনাপোল ষ্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার