শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ২০পিচ স্বর্ণের বারসহ ৩ পাসপোর্ট যাত্রী আটক

যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে ২০পিচ স্বর্ণের বারসহ ৩ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে আটটার দিকে ইমিগ্রেশনের ভেতর থেকে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা স্বর্ণেরবারসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লাওয়াছড়া গ্রামের আহমেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৩), একই এলাকার শাহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৭) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাণীসর্দি গ্রামের মোশারফ মিয়ার ছেলে হাবিব মিয়া।

বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা দপ্তরের উপ-পরিচালক শায়েখ আরেফিন জাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ৩জন স্বর্ণ পাচারকারী স্বর্ণ নিয়ে ভারতে যাবে। এ সময় আগে থেকেই ইমিগ্রেশন কাস্টমসে গোয়েন্দারা তৎপরতা বাড়ানো হয়। একপর্যায়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করলে, তাদের দেহে তল্লাশি করে ২০পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩২০ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

আসামিদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক