বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বোরকা পরে নারীদের দাবা প্রতিযোগিতায় পুরুষ!

নারীদের দাবা প্রতিযোগিতায় অংশ নিলেন এক পর্দানশীল। হিজাব তার মুখ আড়াল করে রাখা। চশমার কারণে চোখও দেখা যাচ্ছিল না তার। আর টুর্নামেন্টে অংশ নিয়েই দুর্দান্ত খেলে যাচ্ছিলেন তিনি। একে একে খেলায় জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন। সবাই ভাবছিলেন, দাবা খেলায় দারুণ দখল এই ধর্মপ্রাণ নারীর। আর সেই কৌতূহল মেটাতে গিয়েই ফাঁস হলো আসল রহস্য। জানা গেল- তিনি নারী নন, বোরকা-হিজাব পরে নারীদের প্রতিযোগিতায় খেলতে এসেছেন এক যুবক।

আফ্রিকার দেশ কেনিয়ায় বোরকা পরে নারীদের দাবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। টুর্নামেন্টের শেষ দিকে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। স্ট্যানলি ওমন্ডি নামের ওই যুবক তার প্রতারণার কথা স্বীকার করে জানান, আর্থিক চাপের কারণে তিনি এই প্রতারণার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস’র।

প্রতিবেদনে বলা হয়, বোরকা ও চশমা পরে নিজের পরিচয় গোপন করতে সক্ষম হন ওই যুবক। আর এই টুর্নামেন্টে স্ট্যানলি ওমন্ডি মিলিসেন্ট অরে নামে নিবন্ধন করেন। চেজ ডটকমের মতে, আয়োজকরা প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করবেন কিনা তা নিয়ে দ্বিধাবোধ করছিলেন। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের পর তারা তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয় এবং তার পরিচয় জানতে চাওয়া হয়। সেখানেই আর্থিক সংকটের কারণে নিজের পরিচয় গোপন করার কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমন্ডি।চিঠিতে ওমন্ডি লিখেছেন, আমার প্রতারণার পেছনে রয়েছে অর্থনৈতিক সংকট। তবে এ ধরনের কর্মকাণ্ডের জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি যে কোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত।
পরে ওমন্ডিকে টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হয় এবং তিনি জিতেছিলেন এমন ম্যাচগুলো থেকে পয়েন্ট পরাজিত প্রতিযোগীদের দেওয়া হয়। গত সপ্তাহে কেনিয়ার রাজধানী নাইরোবিতে কেনিয়া ওপেন অনুষ্ঠিত হয়। বিশ্বের ২২টি দেশের চার শতাধিক প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার