শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের কেরালায় অবতরণের সময় বিমান দূর্ঘটনা: পাইলটসহ নিহত ১৪, আহত অর্ধশতাধিক

অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান।

শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন।

বিজেপি সাংসদ কে জে আলফোন্স জানিয়েছেন, নিহতদের মধ্যে ওই বিমানের একজন চালকও রয়েছেন। এই দুর্ঘটনায় আহত কম পক্ষে ১২৩। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

করোনা-পরিস্থিতির আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের এ দেশে নিয়ে আসছিল দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। দুবাই থেকে কোঝিকোড়গামী ওই বিমানে কর্মী ও যাত্রী-সহ মোট ১৯১ জন ছিলেন বলে জানা গিয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।

এ দিন রাতে কারুপুর বিমানবন্দরে নামার সময় বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অত্যন্ত ভারী বৃষ্টির মাঝে বিমানটি অবতরণের চেষ্টা করছিল। সে সময়ই বিমানের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী-সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। বিমানে আটকে পড়া সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। তবে আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা গুরুতর। ফলে হতাহতের সংখ্যায় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর শোনার পর এ দিন রাতে তা নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, ‘‘কেরলের কোঝিকো়ড়ে এই দুঃখজনক দুর্ঘটনার কথা জানতে পেরে পীড়িত। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে ঘটনাস্থলের পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছি।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের