রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের ৬ রাজ্যে বার্ড ফ্লু শনাক্ত

ভারতের কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল, হরিয়ানা এবং গুজরাট এই ছয় রাজ্যে বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

শুক্রবার দেশটির কেন্দ্র থেকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় (এআই) আক্রান্ত এসব রাজ্যে পাখিদের যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ওপর নজর রাখতে বলেছে কেন্দ্র। একইসঙ্গে এসব ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত ছয়টি রাজ্য এই রোগ নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, কেরালার ক্ষতিগ্রস্ত জেলায় কুলিং অপারেশন সম্পন্ন হয়েছে। জীবাণুমুক্ত প্রক্রিয়া অব্যাহত আছে।’

দিল্লির হাস্টসাল গ্রামের ডিডিএ পার্কে ১৬টি পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এগুলোর নমুনা পরীক্ষার জন্য একটি গবেষণাগারে পাঠানো হয়েছে।

সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞ দল নিয়োগ করা হবে। যাতে শনাক্ত হওয়া ওই এলাকায় গুজবের কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্থ না হয়। তবে এ বিষয়ে পোলট্রি ও পোলট্রি পণ্য খাওয়ার সময় ভালো করে সিদ্ধ বা রান্না করে খেতে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের পক্ষ থেকে সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী