শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে শ্মশান প্রাঙ্গণে ছাদ ধসে নিহত বেড়ে ১৯

ভারতের শ্মশানঘাট প্রাঙ্গণের আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত আরও অন্তত ১৯ জন চিকিৎসাধীন। রোববার (৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

ডিভিশনাল কমিশনার আনিতা সি মিশ্রা বলেন, উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলায় বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন অন্তত ৪০ জন। ওই সময় আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ভবনটি যখন ধসে পড়ে তখন শ্মশানে মরদেহ পোড়ানো হচ্ছিল। আশ্রয় নেয়া লোকজন মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন, প্রতিবেশী।

ছাদ ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। মিশ্রা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো। যারা জড়িত তাদের যতো তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবো। নির্মাতা প্রতিষ্ঠান, কর্মকর্তা কিংবা পৌরসভার কর্মী যারাই জড়িত থাকুক না কেনো।

স্থানীয় পুলিশ প্রধান আইরাজ রাজা বার্তা সংস্থা ডিপিএ’কে বলেন, শ্মশান প্রাঙ্গণের আশ্রয় কেন্দ্রের ছাদটি ৩০ মিটার লম্বা। এটি ধসে পড়লে ৩৮ জন আটকা পড়েন। দুর্ঘটনাস্থল এবং হাসপাতালে নেয়ার পথে ১৯ জন মারা যান।

রাজা বলেন, বাকি ১৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার। কারণ, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিচে কেউ আটকে আছেন কি না তা অনুসন্ধান করছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি তদন্ত শুরু করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, যাদের গাফলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজ্যের সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা