বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত মহাসাগরে ডুবে যাওয়া চীনা জাহাজের সবাই নিখোঁজ

ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার জাহাজ ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পরও নিখোঁজ ৩৯ জনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং- জীবিতদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালাতে বলেছেন।

চীনের সিসিটিভির খবরে বলা হয়, শানতুং প্রদেশের পেংলাই জিনগ্লু ফিশারী কোম্পানি লিমিটেডের মাছ ধরার ‘লুপেং ইউয়ানিউ ০২৮’ জাহাজটি মঙ্গলবার ভোররাতে উল্টে যায়।

ওই খবরে বলা হয়, ডুবে যাওয়া জাহাজের ৩৯ সদস্যের মধ্যে ১৭ জন চীনের নাগরিক, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং পাঁচজন ছিলেন ফিলিপাইনের।

চীনা প্রেসিডেন্ট বলেছেন, এ ঘটনার পর যারা দূর সাগরে মাছ ধরতে যান- তাদের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে।

এছাড়া নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান শি।

চীনের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানায়, তারা বিষয়টি অস্ট্রেলিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং অন্যান্য দেশগুলোকে জানিয়েছে। কয়েকটি দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য চীন দুটি জাহাজ মোতায়েন করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা