মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমিকম্পে কেঁপে উঠল কলারোয়া, আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে বাইরে হাজারো মানুষ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা জুড়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

আকস্মিক এ ভূকম্পনে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘর ছেড়ে ও নামাজ থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, নির্ধারিত সময়েই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জেলার আশাশুনি উপজেলা এলাকায়। রিখটার স্কেলে উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা স্বল্পমাত্রার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও জানান, গত জানুয়ারি ও এই ফেব্রুয়ারি মাসে মধ্যে এ অঞ্চলে আরও ২টি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় কলারোয়াসহ আশপাশের এলাকায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়। এ সময় এলাকার অধিকাংশ মুসল্লি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থান করছিলেন।

অন্যদিকে বাড়িতে থাকা নারী-পুরুষ,শিশু ও বয়স্করা আতঙ্কে চিৎকার করতে করতে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পের বিষয়ে কলারোয়া উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কর্মকর্তা আরিফুজ্জামান জানান, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

তাছাড়া ইউএনও মহোদয়ের ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছে। কোন দুর্ঘটনা ঘটলে যে কোন মুহূর্তে, তথ্য দিয়ে সাহায্য করার জন্য।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি