বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোট দিতে গিয়ে দেবহাটার ভাড়াটিয়া বাসায় খোয়া গেল স্বর্ণালংকার ও টাকা

গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়ে মো. আসাদুজ্জামানের দেবহাটার এক ভাড়া বাসা থেকে খোয়া গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা। এ ঘটনায় ওই ভূক্তভোগী ভাড়াটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পাশাপাশি স্থানীয় একটি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি গত ১০ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তালা দিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে নিজ এলাকা কলারোয়ায় যান। পরে ভোট দিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেবহাটায় ফিরে আসেন। বাসায় ফিরে দেখেন তার ভাড়া বাসার তালা কাটা। দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান ঘরের মধ্যে সব কিছু এলোমেলো। তার ঘরের ট্রাংকে থাকা প্রায় ২ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল (আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা), ২ ভরি ওজনের দুটি স্বর্ণের হার (আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা), ১ ভরি ৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা), ১ ভরি ওজনের তিন জোড়া স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা), ৮ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে। ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে দেবহাটা থানার ইনচার্জ অফিসার জাকির হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত