শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা বন্দরে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যবহনকারী ট্রাকসহ ভারতীয় আটক ২ জন

সাতক্ষীরায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অভিযানে ভারতে উৎপাদিত মাদক ‘‘লিস্যারজিক ডাইথ্যলামাইড’’সহ একটি ট্রাক আটক করেছে এবং এই অবৈধ মাদক কারবারের সাথে সম্পৃক্ত দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ৩৩ বিজিবি’র এর অধীনস্থ ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে একটি টহলদল সন্ধ্যা সাতটার দিকে সীমান্ত পিলার-৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা স্থলবন্দর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে টহলদল ডগ জনি এর সহায়তায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে বিশ লক্ষ টাকা মূল্যের ১০০ এমএল ভারতীয় লিস্যারজিক ডাইথ্যলামাইড মাদকদ্রব্য এবং ৫০ লাখ টাকা মূল্যের ১টি ভারতীয় টাটা ট্রাকসহ (ট্রাক নং ডই-২৩-৭০৯১) মোঃ আবুল হাসান (৪৪), পিতা-মৃত হাফিজ উদ্দিন, গ্রাম-কাশিপুর রোড-৯৯ এইচ/ফোর, পোষ্ট-কাশিপুর, থানা-কাশিপুর, জেলা-কোলকাতা এবং মোঃ আলাউদ্দিন মিস্ত্রি (৩৪), পিতা-মোঃ আকবর মিস্ত্রী, গ্রাম-পানিতর, পোষ্ট-পানিতর, থানা-বশিরহাট, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারতকে আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকদ্রব্য এবং ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল