বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এ.কে.এম আনিছুর রহমানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

চায়না বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান এর মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে (লেক ভিউ’তে) সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের আয়োজনে দোয়ানুষ্ঠানের আলোচনা সভায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আনিছ এর বড় গুণ ছিল মানুষের সেবা করা ও মানুষের পাশে থাকে। তার ভাল গুণের কথা বলে শেষ করা যাবেনা। টাকা থাকলেই মানুষ ভাল কিছু করতে পারেনা। মানুষের উপকার করার প্রবণতা ছিল। তার জানাযা প্রমাণ করে সেবার মন মানুষিকতা ছিল। ক্রীড়াঙ্গণে ও তার অনেক অবদান রয়েছে। গরীব ও মেধাবী খেলোয়াড়দেও বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়েছে। আনিছ একজন সৎ ও সাহসী ভাল মানুষ ছিল বলেই তার জানাযায় মানুষের ঢল নেমেছিল। সে মানুষের সেবার জন্য সিবি হসপিটাল, সুদূও সুন্দরবনের পাশে রিসোর্ট করেছে। ঢাকা ও খুলনাতে আনিছের সৃষ্টি ও হাতে গড়া সি বি হসপিটাল’র কথা অনেকে বলে থাকে। আমরা আশা করি ভাল কাজের জন্য মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন।

দোয়ানুষ্ঠানের আলোচনা সভায় প্রয়াত এ.কে.এম আনিছুর রহমানের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান, নির্বাহী সদস্য তানজিম কালাম তমাল, পৌর এিনপির সভাপতি হাবিবুর রহমান হবি, দৈনিক যুগেরবার্তা সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, প্রয়াত এ.কে.এম আনিছুর রহমান এর মেঝ ভাই আশিকুর রহমান, রফিকুজ্জামান খোকন, ব্রাদাস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মুকুল, টিএন্ডটি ক্লাবের শেখ তহিদুর রহমান ডাবলু, সদও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সফি উদ্দিন শফি, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর