সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা হয়ে কলকাতা যাবে বিআরটিসি বাস

চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ও বরিশাল থেকে সরাসরি বাসযোগে সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দর হয়ে কলকাতায় যাওয়া যাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ভারতের ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশন (ডব্লিউবিটিসি) সৌহার্দ্য যাত্রা চুক্তির আওতায় এ সেবা শুরু করবে।

সেবাটি চালু হলে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমবে। সেই সঙ্গে বেনাপোল বন্দরে চাপ কমবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশনের খুলনা ডিবিশন ইনচার্জ শেখ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, ঢাকা থেকে ভোমরা-ঘোজাডাঙ্গা হয়ে কলকাতা রুটে প্রথমবারের মতো বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বিআরসিটি। চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা থেকে মাওয়া ঘাট খুলনা, সাতক্ষীরা ভোমরা-ঘোজাডাঙ্গা বন্দর হয়ে সরাসরি ভারতের কলকাতা পর্যন্ত বাস চলাচল করার কথা রয়েছে।
পরবর্তীসময়ে বরিশাল-ভোমরা-কলকাতা রুটে বাস চালু হবে।

সূত্র আরও জানায়, বর্তমানে দুটি বিআরটিসি বাস চলাচল করবে। পরবর্তীসময়ে যাত্রীদের চাপ বুঝে গাড়ির সংখ্যা বাড়ানো হবে। আপাতত বিআরটিসি বাস ঢাকা থেকে ভোমরা বন্দরে যাত্রী নামাবে। পরে ইমিগ্রেশন পার হওয়ার পর ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশনের বাসে ট্রানজিট পদ্ধতিতে কলকাতা পর্যন্ত যাত্রী পরিবহন করা হবে।

পরবর্তীসময়ে বিআরসিটি বাস সরাসরি কলকাতায় যাবে বলেও জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান