বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় বন্ধুকে বাঁচাতে গিয়ে খুন হয় কলেজ ছাত্র রাহাত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খুনীদের হাত থেকে বন্ধু শুভকে বাঁচাতে গিয়ে খুন হয় মেধাবী ছাত্র রাহাত। শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ – ৫ পাওয়া নিহত রাহাত (১৮) হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং গুলিশাখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

জানা গেছে, শুভ নামে রাহাতের এক বন্ধু স্হানীয় একটি মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়ের পরিবার ও আত্মীয় স্বজনের একটি অংশ এ প্রস্তাব মেনে না নিয়ে শুভকে শায়েস্তা করার সুযোগ খুঁজতে থাকে।

এদিকে হত্যাকান্ডের আগের দিন রাতে গুলিশাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিন গুলিশাখালী গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়ির ছাদে ওঠে স্হানীয় রনি নামে এক যুবক।ওই বাড়িতে স্কুল পড়ুয়া একটি মেয়েকে বিরক্ত করার অভিযোগ ওঠে রনির বিরুদ্ধে। খবর পেয়ে শুভ লোকজন নিয়ে রনিকে আটকিয়ে রাখে।পরে স্হানীয়ভাবে বিষয়টি ফয়সালা করে রনিকে ছেড়ে দেওয়া হয়।

বিবাহের প্রস্তাব ও রনিকে আটকিয়ে রাখার ঘটনা নিয়ে নিয়ে সৃষ্ট দুটি প্রতিপক্ষ এক হয়ে শুভকে শেষ করে দেওয়ার টার্গেট করে। ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে টিয়ারখালী স্কুল মাঠে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্ট উপভোগ করে শুভ বাড়িতে ফিরে।এ সময় রাহাতসহ আরও ৬ জন শুভ’র সাথে ছিল।প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে টার্গেট বাস্তবায়ন করতে টিয়ারখালী রাস্তায় ওত পেতে থেকে ওই সময় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।শুভকে রক্ষা করতে গিয়ে ছাত্রলীগ নেতা রাহাত মারা যায়। শুভসহ দুই জনের অবস্হা আশঙ্কাজনক।এক জন সাধারণ জখম হয় আর তিনজন পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়। আশঙ্কাজনক দুইজনকে বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে।

নিহত রাহাত মঠবাড়িয়া উপজেলার ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা জানান, দুর্বৃত্তদের হামলায় নিহত রাহাত ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি। তবে এ হত্যাকান্ডের সাথে কোন রাজনৈতিক ঘটনার সম্পৃক্ততা নেই।

স্হানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো জানান, তুচ্ছ বিষয় নিয়ে রাহাতকে খুন করা হয়েছে। থানা পুলিশ যাদের আটক করেছে তাদের মধ্যে একজন রাহাতকে খুন করার বিষয়টি স্বীকার করেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, মঠবাড়িয়ায় কলেজ ছাত্র রাহাত হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর