সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-আমিন পার্কে জরিমানা

মণিরামপুরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পূরবী সিনেমা হল সীলগালা : আটক ৫

মণিরামপুরে অশ্লীল ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে আল-আমিন আনন্দ বিনোদন পার্ক, মধুমতি ও পূরবী সিনেমা হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পাঁচ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে মহাদেব দাস (২৮), বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৫), মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমি খাতুন (২৫), কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্যা (৩৫) ও যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আবজাল হোসেনের মেয়ে সুস্মিতা (২০)।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত আল-আমিন আনন্দ বিনোদন পার্কের বৈধ কাগজপত্রসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং পার্কের সুষ্ট পরিবেশ না থাকায় দশ হাজার টাকা জরিমানা ও পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশনা দেয়।

এছাড়াও পূরবী সিনেমা হলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করে আদালত। আটককৃতদের মধ্যে অনৈতিক কার্যকলাপেলীপ্ত থাকায় প্রত্যেকে তিন মাস করে এবং অনৈতিক কাজের দালালদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম জেল প্রদান করে আদালত। এসময় পূরবী সিনেমা হল সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে একই সময় মধুমিতা সিনেমা হলেও অভিযান চালায় আদালত। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায় বলে জানায় আদালত।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা