বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে অপহৃত স্কুলছাত্রী আট দিন পর নারায়ণগঞ্জে উদ্ধার

যশোরের মণিরামপুরে নিখোঁজ হওয়ার আট দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি-২০২৩) দিবাগত রাতে তাকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সান তারক দাস (২৫) মণিরামপুর পৌর শহরের মোহনপুরের হরলাল দাসের ছেলে। গত শুক্রবার তার বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন ওই ছাত্রীর স্কুলশিক্ষক বাবা।

মামলা সূত্রে জানা গেছে- স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন তারক দাস। বাদী বিষয়টি যুবকের অভিভাবককে জানিয়ে প্রতিকার পাননি। গত সোমবার স্কুলে আসার পথে পৌর এলাকা থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি-২০২৩) সকালে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে চায়নি বাদীপক্ষ।

মণিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন- প্রযুক্তির মাধ্যমে ওই যুবক ও স্কুলছাত্রীর অবস্থান বের করে সোমবার আমরা টঙ্গী পশ্চিম থানায় যাই। এরপর সেখান থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অভিযানে গেলে সেখানে একটি বাজারে তাদের দুজনকে একসঙ্গে পাওয়া যায়। মঙ্গলবার (৩১ জানুয়ারি-২০২৩) ভোরে আমরা ছেলে ও মেয়েকে নিয়ে মণিরামপুরে পৌঁছেছি।

এএসআই সোহেল রানা বলেন- নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় মেয়েটিকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তারক দাস। সোমবার সন্ধ্যায় তারা ওই বাসা থেকে ঘুরতে বের হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- ঘটনা শোনার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। গত শুক্রবার মামলা পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবককে মঙ্গলবার (৩১ জানুয়ারি-২০২৩) আদালতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম