বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে আশা খাতুন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ-২০২২) সকালে উপজেলার বিজয়রামপুর গ্রামের বাড়ির একতলা ছাদের একটি কক্ষ থেকে স্বজনরা তার মরাদেহ উদ্ধার করেন।

মোবাইল চালাতে না দেয়ায় মায়ের উপর অভিমান করে সে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান স্বজনরা।

আশা বিজয়রামপুর গ্রামের আমিনুর বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

পুলিশ জানায়- সোমবার (২৮ মার্চ-২০২২) সন্ধ্যায় লেখাপড়া রেখে মোবাইল চালাচ্ছিলো আশা। সামনে পরীক্ষা হওয়ায় মা ফিরোজা বেগম মোবাইল কেড়ে নিয়ে মেয়েকে বকাঝকা করেন। এতে মায়ের উপর অভিমান করে মেয়েটি। এরপর রাতে অন্যরা ঘুমিয়ে পড়লে বাড়ির ছাদের একটি কক্ষে গিয়ে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আশা।

মণিরামপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন- মঙ্গলবার সকালে হাঁটতে বের হন ফিরোজা বেগম। সেখান থেকে বাড়ি ফিরে মেয়েকে নিজের ঘরে খুঁজে পাননি তিনি। পরে বাড়ির ছাদে গিয়ে একটি কক্ষে মেয়েকে ঝুলতে দেখেন তিনি।

এসআই আব্দুর রাজ্জাক বলেন- সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সবকিছু পর্যবেক্ষণ করে দেখেছি মেয়েটি আত্মহত্যা করেছে। পরে স্বজনদের অনুরোধে মরাদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন