বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দরে বোমাবাজির ঘটনায় বন্ধের পর পণ্য লোডিং-আনলোডিং শুরু

বেনাপোল বন্দরে হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ২৮ মার্চ সোমবার বেনাপোল বন্দরে লোডিং- আনলোডিং বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দরে আবারও পণ্য লোডিং-আনলোডিং শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে হ্যান্ডলিংক শ্রমিকরা কাজ শুরু করে।

হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে বেনাপোল পৌর কমিশনার ও হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাশেদের নেতৃত্বে লাল পোশাক পরা ৪০ থেকে ৫০ জন বন্দরের সামনে এসে ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করে। এসময় তারা প্রায় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে শ্রমিকরা পণ্য লোডিং-আনলোডিং কাজ বন্ধ করে দেয়। এরপর জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাস পেয়ে আজ মঙ্গলবার সকাল থেকে লোডিং-আনলোডিং শুরু হয়েছে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া বলেন, বোমাবাজির ঘটনায় ‘সোমবার রাতে রাশেদের গাড়ি থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ আটজনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইন, বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়েছে। মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাশেদকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তিনি পলাতক। বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

এ বিষয়ে জানতে রাশেদের ফোনে কল দেওয়া হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার