রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে কোমর সমান পানিতে মানববন্ধনে জলাবদ্ধতা নিরসনের দাবি

পানি সরাও, জীবন বাচাঁও ভবদহ সংস্কারের দাবীতে এলাকার সাধারন মানুষের কাতারে বুক পানিতে দাঁড়িয়ে বিভিন্ন সংগঠন ব্যানার ফেচটুন নিয়ে মানববন্ধন করেছে।

সোমবার সকালে মণিরামপুর উপজেলার মশিহাটি কলেজ মাঠে ভুক্তভুগী এলাকার শতশত নারী পুরুষ ভবদহ সংস্কারের ও পানি নিষ্কাশনের দাবীতে এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ষাটের দশকে পানি উন্নয়ন বোর্ডের ভুল সিন্ধান্তের কারণে মণিরামপুর, কেশবপুর, ফুলতলা ও অভায়নগর উপজেলার দশ লক্ষ মানুষ জলাবদ্ধ। পশু, পাখি, সাপ, বিচ্ছু ও মানুষ একসাথে বসবার করে আসছে। এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে কোমর সমান তথা মাজা পানি। ছেলে মেয়েরা স্কুল কলেজে জেতে পারছেনা দীর্ঘদিন পানিতে তলিয়ে আছে। আমরা গ্রমের খেটে খাওয়া মানষ নুন পান্তা সকালে খেয়ে কাজে বেরিয়ে পড়ি। আমরা একটু শুষ্ক যায়গায় থাকতে চাই। পানিতে হাত পা খেয়ে গেছে। ভাত খাওয়ার সময় হাতে জালা করে।’

তারা আরো বলেন, ‘গরীবের বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট নিবেদন ও দাবী জানাচ্ছি আমাদের এই অসহায় মানষের কথা চিন্তা করে আমাদের ভবদহ বিলের পানি নিষ্কাশনের জন্য।’

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভবদহ বিলের পানি সরাও আন্দোলন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবর কবীর জাহিদ।

নাগরকি সমাজের আয়োজনে অনিল বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, আহবায়ক রনজিৎ বাওয়ালী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যশোর জেলার সদস্য ও কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, বীর মুক্তিযোদ্ধা অভিমুন্য মন্ডল, উত্তম কুমার মন্ডল, কানু বিশ্বাস, নমীতা রানী, দেবী বিশ্বাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক