বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের মশ্বিমনগর ইউপি নির্বাচন: নৌকা বিজয়ের লক্ষ্যে পথসভা

আগামী ২৮ নভেম্বর-২০২১, মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে কাঠালতলা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর-২০২১) বিকালে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা সাবেক ছাত্রনেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা সন্দ্বীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিয়ার রহমান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা মাস্টার নির্মল মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার দিপু, সহ-সভাপতি আশরাফুল ইসলাম স্বপনসহ ইউনিয়ন আওয়ামী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ শহিদুল ইসলাম।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে না যেয়ে দল ও ইউনিয়নের উন্নয়নের সফলতার জন্য সকলে একযোগে কাজ করে ও ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির বলেন, আমরা নিজেদের মধ্যে কোন্দল না করে কেন্দ্রীয় সিদ্ধান্তে অটুট থাকি এবং নৌকার বিজয় নিশ্চিত করি। আপনারা দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকা ডুবাতে বিদ্রোহী হয়ে দলের ক্ষতি করবেন না। এতে নিজেদেরও ক্ষতি হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা