মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে হেলিকপ্টারে বউ এনে মা-বাবার স্বপ্নপূরণ করলেন ছেলে

হেলিকপ্টারে চড়ে ছেলে বিয়ে করবেন; এমনই স্বপ্ন দেখতেন মা-বাবা। অবশেষে মা-বাবার সেই স্বপ্ন পুরন করলেন ছেলে।

শনিবার (৩১ ডিসেম্বর-২০২২) বিকাল সাড়ে ৩টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি দপ্তরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বরের জিএম আমিনুর রহমান। তিনি এই গ্রামের জাহান আলী দপ্তরীর ছেলে।

বর আমিনুর রহমান ঢাকায় একটি কোম্পানিতে অফিসার পদে চাকরী করেন।

জানা গেছে- আমিনুরের মা-বাবার স্বপ্ন ছিলো ছেলে বিয়ে দিয়ে, ছেলে ও ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আনবেন। মা-বাবার সেই স্বপ্ন পূরণ করতেই ছেলে আমিনুর রহমান বিয়ে শেষে কনের বাড়ি রাজধানীর বাড্ডা এলাকা থেকে নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ি মণিরামপুরের চালুয়াহাটি দপ্তরীপাড়া গ্রামে এসেছেন। বর ও নববধূ বহন করা হেলিকপ্টারটি স্থানীয় শয়লাহাট হাইস্কুল মাঠে অবতরণ করলে তাদের একনজর দেখতে ভিড় জমান এলাকার শত শত নারী-পুরুষ।

স্থানীয় লোকজন জানান- আমিনুরের মা-বাবার স্বপ্নপূরণ হয়েছে। হেলিকপ্টারটি চালুয়াহাটি গ্রামে আসার পর বর ও কনে নামানোর পর আমিনুরের মা ও বাবাকে হেলিকপ্টারটিতে চড়ানো হয়।

আমিনুরের ভাই আব্দুর রহমান বলেন, তার ছোট ভাই বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য হেলিকপ্টার করে বউ নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এতে একদিকে তার ছোট ভাই বাবা-মায়ের স্বপ্নটা পূরণ করেছে অন্যদিকে গ্রামবাসীও হেলিকপ্টার দেখে আনন্দ পেয়েছে।

নববধূ শিলা বলেন, আমার স্বামী তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছেন। পাশাপাশি অনেক ভালো লেগেছে নতুন এক অভিজ্ঞতায়। গ্রামবাসী আমাদের বরণ করে নেয়াটাও অনেক উপভোগ করেছি।

আমিনুর রহমান বলেন, আমরা তিন ভাই এবং দুই বোন। ছোট ছেলে হিসেবে বাবা-মায়ের শখ পূরণ করতে হলো। তাই ঘণ্টায় এক লাখ ৮৫ হাজার টাকা হিসেবে হেলিকপ্টারটি ভাড়া করে স্ত্রীকে ঘরে এনে বাবা মায়ের শখ পূরণ করেছি।

আমিনুর রহমানের পিতা জানা আলী বলেন, এক সময় পরিবারের মাঝে আমরা আলোচনা করতাম এক ছেলের বউ হেলিকপ্টারে বাড়িতে আনবো। সে কথা মনে রেখে আমিনুর বাড়িতে হেলিকপ্টারে বউ এনেছে। এতে খুব শান্তি পেয়েছি।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি