শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত দোকানির মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ খান খোকন (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রশিদ খান খেদাপাড়া উত্তর পাড়ার মৃত আব্দুস সামাদ খানের ছেলে।
খেদাপাড়া বাজার মোড়ে তার মুদি দোকান রয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এর আগে ওইদিন সকাল ৯টায় উপজেলার খেদাপাড়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হন আব্দুর রশিদ।

নিহতের ভাগনে সাগর আল মামুন জানান, শুক্রবার সকাল নয়টার দিকে দোকান থেকে বাড়ি ফিরছিলেন খোকন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কাদিলে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান তিনি। স্বজনরা খোকনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় দায়ী মোটরসাইকেল চালকের পা ভেঙে গেছে। তার নাম জানা যায়নি।

খেদাপাড়া ক্যাম্পের এসআই গোলাম রসুল বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি আমার জানা নেই।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ