শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় র‍্যালী ও ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনকালে ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন

খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দীন বিপিএম (বার) বলেছেন, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে মাদক – সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলে বর্তমান সরকারের পাশাপাশি পুলিশ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মাদকাসক্ত কিংবা সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে জড়িত ব্যাক্তি একটি পরিবার তথা সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ স্বরুপ। এধরনের অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা বলেও হুশিয়ারি করেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার দুপুরে দেবহাটার সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে আয়োজিত মাদক বিরোধী র‍্যালী ও আট দলীয় লক্ষ টাকার ফুটবল
টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দীন এসব কথা বলেন।

একইসাথে মাদক বিরোধী এমন কর্মসূচীর আয়োজন এবং সম্মাননা দেয়ার আয়োজক কর্তৃপক্ষসহ সকলকে ধন্যবাদ জানান তিনি।
সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবার আয়োজিত উক্ত ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে এবং ঢাকাস্থ ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাজহারুল আনোয়ারের পরিচালনায় সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাবেক ছাত্রনেদতা ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত ছিল দেবহাটা প্রেসক্লাব। পাশাপাশি খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল সখিপুর মিতালী সংঘ ও উদয়ণ সংঘ। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে ইশ্বরীপুর ফুটবল একাদশকে হারিয়ে গোপালগঞ্জ ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন