সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ২ যুবককে কুপিয়ে হত্যা

যশোরের মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বাদল (২৪) ও আব্দুল আহাদ (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাদল যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে এবং আব্দুল আহাদ একই গ্রামের লোকমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বাদল ও আহাদ বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ছিলেন।

এসময় দুর্বৃত্তরা অতর্কিতে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলেই বাদল মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আহাদের।
খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয়।

স্থানীয়রা জানান, নিহত বাদল স্থানীয় কেবল অপারেটরের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

তবে যশোর সিটি কেবলের এমডি মীর মোশাররফ হোসেন বাবু বলেন, নিহত বাদল স্থানীয় কেবল অপারেটরের লাইন ম্যান হিসেবে কাজ করতেন। তবে বেশ কিছুদিন হলো তিনি কাজ ছেড়ে দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা