বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুর চরমপন্থি দলের চার সদস্য গ্রেফতার, অস্ত্র-বোমা উদ্ধার

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি ওয়ান শুটারগান, দুই কেজি বিস্ফোরক দ্রব্য (গানপাউডার) ও একটি ককটেল উদ্ধার হয়েছে। এ ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে ডিবি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মশিয়াহাটি এলাকায় ডিবি এ অভিযান চালায়।

আটক চার যুবক হলেন- উপজেলার মশিয়াহাটি এলাকার অমিতাভ বিশ্বাস, মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল, একই গ্রামের সুনীল ধর ওরুফে প্রান্ত ও নেহালপুর এলাকার জাহিদ হাসান।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে বুধবার (৬ ডিসেম্বর) সকালে গ্রেফতার চার যুবকের বিরুদ্ধে মনিরামপুর থানায় দুটি মামলা করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার চার যুবক চরমপন্থি সংগঠনের পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলসহ অভয়নগর ও মনিরামপুর থানা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়- গ্রেফতার অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে অভয়নগরের সুন্দলী ইউনিয়নে ইউপি সদস্য উত্তম কুমারকে হত্যাসহ অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান- গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া ঘাটে কাজ শেষে ফেরার পথে ডিবির হাতে আটক হন অমিতাভ বিশ্বাস ও প্রতাপ মন্ডল। এরপর জিজ্ঞাসাবাদ শেষে

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মশিয়াহাটি এলাকায় আসে ডিবি। সেখানে কুলটিয়া মোড় থেকে জাহিদ হাসানকে আটক করা হয়। এরপর তিনজনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে আটক তিন জনের দেওয়া তথ্য অনুযায়ী কুলটিয়া বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি ককটেল ও দুই কেজি গান পাউডার উদ্ধার করে ডিবি।

পরে মহিষদিয়া এলাকা থেকে রাতেই প্রান্ত ধরকে আটকসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ডিবি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন- আটক চার জনের নামে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি