রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মর্গের ভেতর মরদেহের চিৎকার! অতঃপর..

চিকিৎসকরা মৃত ঘোষণা করেছিলেন হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়া চিকিৎসাধীন এক ব্যক্তিকে। এরপর ওই ব্যক্তির ‘মরদেহ’ সংরক্ষণের জন্য রাখা হয়েছিল মর্গে। কিন্তু সেখানে দেহ সংরক্ষণের প্রক্রিয়া শুরু হতেই জ্ঞান ফেরে রোগীর। জেগে উঠে নিজেকে মর্গে দেখেই চিৎকার করতে থাকেন তিনি।

কেনিয়ার একটি হাসপাতালে অবহেলার এমন ভয়ঙ্কর ঘটনা সম্প্রতি সামনে আসাতে শুরু হয়েছে চরম সমালোচনা।

জীবিত অবস্থায় মর্গে পৌঁছে যাওয়া পিটার বলেন, যা ঘটল তা আমি বিশ্বাস করতে পারছি না। কী করে ওরা বুঝল আমি মৃত? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য।

জানা গেছে, ৩২ বছর বয়ষী ওই ব্যক্তির নাম পিটার কিগেন। পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে ভর্তি হওয়ার কয়েক দিন পর তার পরিবারের লোকদের কাছে সংবাদ পাঠানো হয়, পিটার মারা গেছেন।

পিটারের ভাই এ ব্যাপারে জানান, হাসপাতালের এক নার্স তার ভাইয়ের মৃত্যুর খবর জানান। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে যাই। সেখানে মর্গ থেকে দেহ নেওয়ার জন্য আমাকে কাগজপত্রও দিয়েছিলেন নার্স।

তিনি আরও বলেন, হাসপাতালের কর্মকর্তারা দেহ সংরক্ষণের আগে মর্গে ডেকে পাঠান। সেখানে যেতেই চমকে যাই। দেখি ভাই নড়াচড়া করছে। আমি বুঝতে পারছি না একজন জীবিত ব্যক্তিকে কিভাবে মর্গে নিয়ে যাওয়া হল।

তিনি আরও বলেন, নিজেকে মর্গে দেখে ভয়ে চিৎকার করতে থাকেন আমার ভাই পিটার কিগেন।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩