রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাটির কেজি ৩ টাকা!

ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’ সত্যিই, এত সুন্দর মাটি, জলবায়ু ও পরিবেশ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। দেশের মাটি, খাঁটি সোনার চেয়েও খাঁটি। কোনো বীজ যদি এ মাটির সংস্পর্শে আসতে পারে তা থেকে কম বেশি ফলন পাওয়া যাবেই। প্রয়োজনমতো পরিচর্যা ও ফসলের জাত যদি ভালো হয় তাহলে তো কথাই নেই। তবে গ্রাম অঞ্চলে মাটির অভাব না থাকলেও শহর অঞ্চলে অনেকটা নাই বললেও চলে।

শহর অঞ্চলের গাছপ্রেমীরা গাছ লাগানোর জন্য নার্সারি থেকে তাদের মাটি কিনতে হয়, তাও চড়া দামে। মাটির দাম প্রতি বস্তা ১২০ টাকা। সেই বস্তায় সর্বোচ্চ ৪০ কেজি মাটি থাকে। অর্থাৎ কেজি হিসেবে দেখলে প্রতি কেজির দাম পড়ছে তিন টাকা। তাতে যদি সামান্য গোবর অথবা সার মেশানো থাকে তার জন্যও গুনতে হবে এক-দুই টাকা।

রফিক রাজ নামে এক গাছপ্রেমী বলেন, ‘হলের রুমে দু-একটা ক্যাকটাসের গাছ রাখব ভেবে এখানে কিনতে এসেছিলাম। কিন্তু গাছ লাগানোর জন্য মাটির আলাদা দাম দিতে হচ্ছে। টাকা দিয়ে মাটি কিনতে হবে ভেবে খুবই অবাক লাগছে। একটি ছোট টবে দুই মুঠো মাটি ভরে দিয়ে আলাদা ২০ টাকা নিচ্ছে।’

বিক্রেতারা বলছেন, রাজধানীতে মাটি সংগ্রহের কোনো উপায় নেই। বেশ চড়া দামে তারাও কিনছেন রাজধানীর বাইরে থেকে। এর মধ্যে সাভারের মাটি দোঁ-আশ বলে সবচেয়ে বেশি আসে সেখান থেকে।

জানা গেছে, ছোট্ট এক পিকআপে সর্বোচ্চ ৪০ বস্তা মাটি থাকে। যার দাম আড়াই থেকে তিন হাজার টাকা। বড় এক ট্রাকে প্রায় একশ বস্তা মাটি নেয়া যায়। তার জন্য গুনতে হবে এলাকাভেদে ছয় থেকে আট হাজার টাকা পর্যন্ত। ঢাকার এসব দোকানে প্রতিদিন মাটির কাটতিও কিন্তু কম নয়। অভিজাত এলাকায় আরও বেশি। উত্তরার গ্রিন ইউনিভার্স নার্সারি প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টাকার শুধু মাটি বিক্রি করে।

নার্সারির মালিক হাসান জানান, তিনি অনলাইনেও মাটি বিক্রি করছেন দেড়-দুই বছর ধরে। নার্সারির ফেসবুক পেজের অর্ডারের মাধ্যমে বাসাবাড়িতে সাপ্লাই দেয় তার প্রতিষ্ঠান। তার জন্য ডেলিভারির আলাদা চার্জ দিতে হয় ক্রেতাকে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী