শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদকাসক্তির কারণে সবাই ভোগান্তি পোহায়: খুলনার ডিআইজি

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট (ডিআইজি) মহা: আশাফুজ্জামান বলেছেন, “আমাদের মূল সমস্যা মাদক নিয়ে নয়, বরং এর আসক্তি নিয়ে। কারণ আমরা মাদক উৎপাদনকারি দেশ নই। বাইরের দেশ থেকে মাদক আসে। মাদক নেয়ার ফলে কোনো সমস্যার সমাধান হয়না। বরং নতুন সমস্যা তৈরি হয়। মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র সবাই ভোগান্তি পোহায়।”

মাদক ও কোভিড মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহা: আশরাফুজ্জামান। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিমে “শেখ নুরুল ইসলাম হোসনে আরা (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন ও হাফিজিয়া মাদ্রাসা”র সহযোগীতায় আয়োজিত “মাদক ও কোভিড মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। প্রধান আলোচক ছিলেন এনইউবিটি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহিরউদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের লক্ষ্য করে মহা: আশরাফুজ্জামান আরো বলেন, “মাদকের সমাধানে আমরা তিনটি পদক্ষেপ নিতে পারি। প্রথমত, সাপ্লাই বন্ধ করা। যেটা পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনীর দায়িত্ব। দ্বিতীয়ত, ডিমান্ড বন্ধ করা। যেটা আপনাদের দায়িত্ব। আর তৃতীয়ত, মাদকের মূল জায়গাগুলো বন্ধ করা। যেটা সমাজের দায়িত্ব। কেউ মাদকে আসক্ত হলে সমাজের সবাই মিলে তাকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ বড় ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহিরউদ্দিন বলেন, “মাদকের কথা উঠলেই শিক্ষার্থীদের কথা আসে মূলত তিনটি কারণে। প্রথমত, বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী শিক্ষার্থী। দ্বিতীয়ত, অন্য পেশার লোকজনের চেয়ে শিক্ষার্থীরা মাদকাসক্ত হলে বেশি ক্ষতি। এবং তৃতীয়ত, একটি দেশের ভবিষ্যত নির্ভর করে তাদের শিক্ষার্থীদের উপর। তাই শিক্ষার্থীরা মাদকাসক্ত হলে দেশের ভবিষ্যত হুমকির মুখে পড়ে।” তিনি আরো বলেন, “যেহেতু মাদকাসক্তির কারণে অমিত সম্ভাবনার একটি প্রজন্ম জড়পদার্থে রূপান্তরিত হয়, তাই সর্বনাশা এই আসক্তি থেকে আমাদের নিজ নিজ জায়গা ও সামাজিক জায়গা থেকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মাদকাসক্তি অনেকটা বন্দুকের গুলির মতোই। বন্দুকের গুলি যেমন একবার বেরিয়ে গেলে আর ফেরে না। তেমনি মাদকাসক্তির কারণে এখন যে মূল্যবান সময় অপচয় করছে আমাদের যুবসমাজ, এই সময় আর ফিরে আসবে না। এমনকি এখন সরকারি চাকরির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হচ্ছে। তাই শিক্ষার্থীসহ সমাজের সকলকেই সতর্ক হতে হবে।

এনইউবিটি খুলনার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল হক জোয়ার্দারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, সোনালী ব্যাংকের ডিজিএম শেখ শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল ইসলাম এবং এডভোকেট শেখ ওয়ালিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর