শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন ফার্স্টলেডি হলেও শিক্ষকতা ছাড়ছেন না ড. জিল বাইডেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে পূর্ণকালীন পেশাজীবী নারী হিসেবে প্রথম ফার্স্টলেডি হতে যাচ্ছেন ড. জিল বাইডেন (৬৯)। ফাস্ট লেডি হলেও শিক্ষকতা ছাড়বেন না দুটি মাস্টার্স ও পিএইচডি’র অধিকারী এই জিল বাইডেন।

ওহাইও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ক্যাথরিন জিলসন বলেন, অনেক মার্কিন নারীই নিজেদের কর্মজীবন ও পরিবার একসঙ্গে সামলান। কিন্তু ফার্স্ট লেডিরা এটি করতে পারেন না। কিন্তু এখন সেই সময় এসেছে যে, আমেরিকানরা অভ্যস্ত হবেন ফার্স্ট লেডি ২৪ ঘণ্টা হোয়াইট হাউসে থাকবেন না।

জিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে সেকেন্ড লেডি হিসেবে ৮ বছর ধরে ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সমান তালে চালিয়ে গিয়েছেন ইংরেজি সাহিত্যের অধ্যাপনা। বাইডেনের প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর গত আগস্টেই কলেজের ক্লাসরুম থেকেই কনভেনশনে বক্তব্য দেন জিল।
জিলের নাতনি নাওমি বাইডেন বলেন, সে গতানুগতিক দাদীমাদের মতো নয়। সে এমন একজন যে কি না তোমাকে ক্রিসমাসের ছুটির সময়ও ভোর ৫টায় উঠিয়ে ব্যায়াম করতে পাঠাবে।

ইউএসএ টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে মজা করে বারাক ওবামা বলেন, জিল এক ভয়ানক ফার্স্টলেডি হতে যাচ্ছেন।

মিশেল ওবামা বলেন, জিল একজন খাঁটি মানুষ। তার মধ্যে কোনো ভনিতা নেই। নিউজার্সি রাজ্যে ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন জিল জ্যাকবস। ১৯৭২ সালে এক গাড়ি দুর্ঘটনায় স্ত্রী-কন্যাকে হারান বাইডেন। একাই বাকি দুই পুত্রকে বড় করতে থাকেন। ১৯৭৭ সালে বিয়ে করেন জিল ও জো।

বাইডেনের সন্তান হান্টার ও বিয়াউর দায়িত্ব নেন জিল। ১৯৮১ সালে এই দম্পতির ঘরে আসে কন্যা অ্যাশলি। তার শিক্ষায় আছে ডক্টরেট ডিগ্রী, এখন শিক্ষকতা করছেন নর্দান ভার্জিনিয়া কমিউনিটি কলেজে। পরিবার ও সন্তানদের দায়িত্ব সামলানোর পাশাপাশি দুটি মাস্টার্স করেন জিল।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬