সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

মালয়েশিয়ায় অবস্থানরত তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

রবিবার (১১ মে ২০২৫) মালয়েশিয়ার জোহান সেতিয়া ক্লাং সেলাঙ্গরে আয়োজিত ওই অনুষ্ঠানে সাবেক এমপি হাবিব বলেন, বিএনপি সরকারের সময় প্রবাসীদের কল্যাণে নানামুখী গ্রহণ করা হয়েছিলো। তাদের রেমিটেন্সে দেশ অনেক এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, তালা ও কলারোয়ার বহু মানুষ মালয়েশিয়ায় প্রবাসে জীবন যাপন করছেন। আমি এলাকার মানুষের ও প্রবাসীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুচ আলী (রহমান)।

মালয়েশিয়াস্থ সাতক্ষীরা জেলা প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানে তালা ও কলারোয়াসহ বহু প্রবাসী উপস্থিত ছিলেন।
পরে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকবিস্তারিত পড়ুন

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

নিজস্ব উদ্যোগে, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানোর মধ্য দিয়ে বৈদেশিকবিস্তারিত পড়ুন

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ
  • যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
  • জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত