মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাসিক ভালো কাজ গ্রুপের ১ বছর পূর্তিতে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ

মাসিক ভালো কাজ গ্রুপের এক বছর পূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তালা কেসমতঘোনা লিল্লাহ বডিং ও হাফিজিয়া মাদ্রাসার অর্ধশতাধিক হাফেজে কুরআন শিক্ষার্থীদের মাঝে দুপুরে খাওয়ার জন্য বিরানি তুলে দেওয়া হয়।

উক্ত মাদ্রাসার জমিদাতা মাস্টার অলিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং মাসিক ভালো কাজ গ্রুপের চেয়ারম্যান হাসানুর রহমান হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন সাংবাদিক শেখ সানজিদুল হক ইমন, আব্দুর রউফ, মাদ্রাসার জমিদাতা অধ্যাপক শহিদুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি হাবিবুর রহমান।

মাসিক ভালো কাজ গ্রুপের চেয়ারম্যান উক্ত অনুষ্ঠানে বলেন, সকলে আমরা সকলের তরে এই শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ৫ই ডিসেম্বর মাসিক ভালো কাজ ফেসবুক গ্রুপ ও পেজ আনুষ্ঠানিকযাত্রা শুরু করে তারই ধারাবাহিকতায় আজ আমাদের গ্রুপ ও পেজে প্রায় ১০ হাজারের বেশি মেম্বার হয়েছে।

এসময় মিনিস্টার গ্রুপের ডিএম ও আনন্দ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসান আরও বলেন, আমরা যুবসমাজকে সাথে নিয়ে মাসিক ভালো কাজ গ্রুপের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, সমাজের অসহায় ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি ও সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলায় ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছি যাতে যুবসমাজ লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে ক্যারিয়ার গঠন করতে পারে ও মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পারি। খেলাধুলা হ্যা বলি মাদককে না বলি এই শ্লোগান নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় দৈনিক প্রগতির সাতক্ষীরা জেলা প্রতিনিধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজবিস্তারিত পড়ুন

  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন