শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাস্ক না পরলে দিতে হবে ঝাড়ু!

করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সামাজিক দূরত্ব কিংবা বার বার হাত ধোয়ার মতোই জরুরি হলো মাস্ক পরা। কিন্তু বার বার প্রশাসনিক স্তরে সতর্ক করার পরেও গাছাড়া মনোভাব নিয়ে চলতে দেখা যায় অনেককেই।

এমতাবস্থায় মাস্ক না পরার অভিনব শাস্তি নিয়ে এসেছে ভারতের মহারাষ্ট্র সরকার।

রাজ্যের প্রশাসন জানিয়েছে, মাস্ক না পরে ট্রেনে চড়লেই গুণতে হবে ২০০ টাকা জরিমানা।

আর সঙ্গে টাকা না থাকলে? সেক্ষেত্রে তাদের অপেক্ষায় রয়েছে খাটনির ভোগান্তি। তাদের দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার মতো সমাজসেবামূলক কাজ করানো হবে!

ইতোমধ্যেই রাজ্যের বৃহন্মুম্বাই পৌরসভা এমন নিয়ম চালু করে দিয়েছে।

এবার ট্রেনে চড়ার ক্ষেত্রেও সেই নিয়মই চালু হচ্ছে। জিআরপিকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সপ্তাহ থেকেই পালন করতে হবে এই নতুন নিয়ম। অন্য জনবহুল স্থানের ক্ষেত্রেও বলবৎ থাকবে নিয়মটি।

তবে এর আগে থেকেই এমন পদক্ষেপ নিয়েছে মুম্বাইয়ের কে-ওয়েস্ট সিভিক সোসাইটি। রাজ্যের আন্ধেরি পশ্চিম, জুহু, ভরসোভা এই সব অঞ্চল ওই সোসাইটির অন্তর্গত। সেখানে মাস্ক না পরার ‘শাস্তি’ হিসেবে ঘণ্টাখানেক সময় ধরে রাস্তায় ঝাড়ু দিতে হয়েছে অনেককে।

ঝাড়ু দেওয়ার পরে সমস্ত নিয়ম ভঙ্গকারীকে মাস্ক বিতরণ এবং করোনা বিধি মেনে চলতে কী করতে হবে, সে ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল