রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বাইডেন

সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির জানায়, জো বাইডেন অর্থনীতি, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। এদিকে দ্য বাইডেন টিম জানায়, প্রত্যেক মার্কিনের নিয়মিত ও বিনা মূল্যে পরীক্ষা নিশ্চিত করা হবে। বিভিন্ন কমিউনিটিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সহায়ক নির্দেশিকা দেওয়া হবে।

বাইডেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে নিয়ম জারি করতে চান। বাইডেন জানান, মাস্ক পরলে হাজারো প্রাণ বাঁচবে। বাইডেন ঘরের বাইরে জনসমাগমস্থলে গেলে প্রত্যেক মার্কিনকে মাস্ক পরতে আহ্বান জানানোর পরিকল্পনা করেছেন। তিনি চান অঙ্গরাজ্যের গভর্নররা এবং স্থানীয় কর্তৃপক্ষ এটি বাধ্যতামূলক করবে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুসারে বাংলাদেশ সময় সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯৯ লাখ ৬১ হাজার ৩২৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৭ হাজার ৫৬৬ জন। বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়েছে এক লাখ ২৫ হাজারের বেশি। তিন দিন ধরে সংক্রমণের এমন হার বজায় আছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী