রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মায়ের বকুনিতে পেটে বন্দুকের গুলি চালাল কলেজছাত্রী

পড়তে না বসে বাড়ির ছাদে ঘুরে বেড়ানোর কারণে মেয়েকে বকা দেয় মা। সেই বকুনি সহ্য করতে না পেরে ঘরে রাখা পুরনো বন্দুক দিয়ে নিজের পেটে গুলি করে আত্মহত্যা করে ওই মেয়ে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। ১৭ বছর বয়সি মেয়েটি দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, মোরাদাবাদের বাজপুর মান গ্রামে শনিবার (৯ জানুয়ারি) রাতে পড়তে বসা নিয়ে মেয়েকে বকাবকি করেন মা। ওই সময় সে বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছিল। তারপর ছাদ থেকে নিচে নেমে ছাত্রী নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ শোনা যায়।

তাৎক্ষণিক মা ঘরে ঢুকে দেখেন মেয়ে নিজের তলপেটে গুলি করেছে। ওই সময় মেয়েটির বাবা কোনো কাজে বাইরে গিয়েছিলেন। খবর পেয়ে তিনিও ফিরে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় মেয়েকে হাসপাতালে ভর্তি করান তারা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ছাত্রী।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে মেয়েটি ওই বন্দুকটি পেয়েছিল- তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের বকুনির জেরেই আত্মহত্যা করেছে সে। পরিবারের লোকজন জানিয়েছেন, মেয়েটির আগে থেকে কোনোরকম মানসিক সমস্যা ছিল না। তবে পুরো বিষয়টি এখন তদন্তাধীন। যে বন্দুক দিয়ে ওই কিশোরী এই কাণ্ড ঘটিয়েছে, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল