শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মা-ই পারেন সন্তানকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে

মায়ের কাছে সন্তানের ভালবাসার উপরে সব শক্তি বোধহয় ফিকে। মা-ই পারেন সন্তানকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে। নিজের প্রাণকে তুচ্ছ করে সন্তানের জন্য বিপদের মুখে ঝাঁপাতে পারেন কোন চিন্তা ছাড়াই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমনই এক শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটেছে।

লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে কালাবাসাসের সান্তা মোনিকা নামের পর্বতে বাড়ির বাইরে পাঁচ বছরের এক শিশু খেলা করছিল। আচমকা একটি পাহাড়ি সিংহ শিশুটিকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। কামড়ে ধরেছিল ঘাড় ও গলা। আর্তনাদ ক্রমেই গোঙানিতে বদলে যাচ্ছিল শিশুটির।

ভয়ে কেউ শিশুটিকে সিংহের মুখ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল না। শিশুটির মা তখন সেখানে ছিলেন না। লোকজনের চেঁচামেচি ও সন্তানের আর্তচিৎকার শুনে ছুটে আসেন। সবাই দাঁড়িয়ে দেখলেও চোখের সামনে সন্তানকে এভাবে দেখে ঠিক থাকতে পারেননি তিনি।

খালি হাতিই সিংহের সাথে লড়তে ঝাঁপিয়ে পড়েন। সন্তানকে এক হাতে টেনে ধরে অন্য হাতে একের পর এক ঘুঁষি চালাতে থাকেন সিংহের মুখে। ধাক্কা মেরে, খামচে ধরে ও ঘুষি মেরে খালি হাতে সিংহের সাথে লড়ে যান। মায়ের শক্তির কাছে হার মানতে বাধ্য হয় হিংস্র ওই সিংহ।

ঘটনাটি জানাজানি হওয়ার পরই ছুটে আসেন বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের লোকজন। তাদের গুলিতে সিংহটি মারা পরে। ক্যালিফোর্নিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ দফতর জানিয়েছে, ওই অঞ্চলের পাহাড়ি গ্রামগুলোতে প্রায়ই এরকম সিংহ (মাউন্টেইন লায়ন) হানা দেয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সিংহের মুখে পড়া শিশুটির গলা ও ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। পাশের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে এখন তার জীবনশঙ্কা নেই।

ক্যালিফোর্নিয়ার মৎস ও প্রাণীসম্পদ দফতরের মুখপাত্র ক্যাপ্টেন প্যাট্রিক ফয় এপিকে বলেন, ওই মা তার সন্তানকে একা বাঁচিয়েছেন। ঘটনাস্থলে যাওয়ার পর এক কর্মকর্তা সিংহটিকে ঝোপের মধ্যে বসে থাকতে দেখেন। তখন তিনি গুলি করলে সিংহটি মারা যায়।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর