শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিষ্টি দিয়ে সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ১১ পিলারের শূন্যরেখায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানায়।

একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ৩৯ পিলারের শূন্যরেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিং কে মিষ্টি উপহার দেয়া হয়।

হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বলেন, সীমান্তে দুই দেশের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।

এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিং ও চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিং ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশীকে ঈদের শুভেচ্ছা জানায়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়