শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমারে দোকানে ঢুকে সু চির দলের এমপিকে গুলি করে হত্যা

মিয়ানমারে বাড়িতে ঢুকে শাসকদলের সদ্য নির্বাচিত এক সংসদ সদস্যকে (এমপি) গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার জের ধরে দেশটিতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে অং সান সু চির দল ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, শনিবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মিয়ানমারের উত্তরপ্রান্তে অবস্থিত শান প্রদেশের কিউকম শহরে এক সাংসদকে হত্যা করা হয়েছে।

বাড়ির সাথে থাকা নিজের দোকানে বসেছিলেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টির স্থানীয় সাংসদ হিতকে ঝাও। সে সময় আচমকা সেখানে এসে হাজির হয় অজ্ঞাত এক ব্যক্তি।

এরপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে ওই দুষ্কৃতী। গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ঝাও। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মিয়ানমারের শাসকদলের পক্ষ থেকে এই হত্যার তীব্র নিন্দা করে একে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই প্রবল উত্তেজনা ছড়িয়ে পরে পুরো এলাকায়। নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কায় বহু জায়গায় কারফিউ শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা