বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারে আইয়ারওয়াদি নদির ডেল্টা অঞ্চলে গ্রামবাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শনিবার অন্তত ২০ জন গ্রামবাসী নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

নিরাপত্তা বাহিনী গ্রামে অস্ত্র তল্লাশি চালানোর সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গ্রামবাসীরা গুলতি ও আড় ধনুক ব্যবহার করে। খবর রয়টার্সের।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ এক ব্যক্তিকে ধরতে নিরাপত্তা বাহিনী লায়েসউই গ্রামে অভিযান চালিয়ে তিনজন ‘সন্ত্রাসী’কে হত্যা ও দুজনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

ইয়াঙ্গুন থেকে ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত লায়েসউই গ্রামে শনিবার ভোর বেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেনাসদস্যরা অস্ত্র তল্লাশির জন্য গ্রামে ঢুকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়।

স্থানীয় এক গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গ্রামের মানুষদের ছিল শুধু আড় ধনুক এবং গ্রামের অনেক মানুষ সংঘর্ষে হতাহত হয়েছেন।’

খিট থিট মিডিয়া ও ডেল্টা নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষে ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। সেনাসদস্যরা স্থানীয় অধিবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি দিয়ে পাল্টা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করে।

রাষ্ট্রীয় এমআরটিভি চ্যানেল জানিয়েছে, কম্প্রেসড এয়ার গান ও ছোট তীর দিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হয়। বাহিনীর সদস্যরা গুলি চালানোর পরে তিনটি মৃতদেহ পাওয়া যায়।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মৃতের সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা হবে গত প্রায় দুই মাসের মধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে একদিনে সর্বোচ্চ নিহতের ঘটনা। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে মিয়ানমারে এ পর্যন্ত প্রায় ৮৪৫ জন নিহত হয়েছেন।

গত শুক্রবার জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে এক বৈঠক করেছে দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের প্রতিনিধিরা। এ নিয়ে মিয়ানমারের নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শনিবার মান্দালয় শহরে আসিয়ানের পতাকা পোড়ানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা