বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে গুণীজন সংবর্ধনা

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র আয়োজনে মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন’র সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা মো. মফিজুর রহমান।

গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে দর্শক কাতারে বসে অনুষ্ঠান উপভোগ করেন এবং মীর ইশরাক আলী ইসু মিয়া মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন এছাড়াও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম এ এম আব্দুল ওয়াহেদ, গুণীজন সংবর্ধনা-২০২২ উদযাপন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের দপ্তর শেখ হারুন উর রশিদ, গুণীজন সংবর্ধনা-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, এ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ প্রমুখ।

গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে ১০ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন- মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, অধ্যাপক মুনতাসীর মামুন, মীর ইশরাক আলী ইসু মিয়া মরণোত্তর, স.ম আলাউদ্দিন এমপিও মরণোত্তর, অধ্যাপক ডা. এস.এম আব্দুল ওহাব, খায়রুল বাসার, মঞ্জুর হাসান মিন্টু মরণোত্তর, সুনীল ব্যানার্জী মরণোত্তর, রওশন আরা খানম মরণোত্তর, নিলুফার ইয়াসমিন মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

শেষে মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র উদ্যোগে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে মুক্তবার্তা’র মোড়ক উন্মোচন করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আমানউল্লাহ কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম রাবিয়ান’র সদস্য সচিব সাতক্ষীরার হাবীব সালাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান